১। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাসিক বেতনের মেসেজ অভিভাবক প্রদত্ত মোবাইল নম্বরে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে প্রেরণ করা হয়। একজন শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তার নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বেতনের যাবতীয় তথ্য প্রাপ্তিসহ প্রিন্ট সংগ্রহ করতে পারবে। এছাড়া বিকাশ অ্যাপস্ এর মাধ্যমেও বেতনের মোট অর্থ জানতে পারবে।
২। একজন শিক্ষার্থী মাসিক বেতন পরিশোধের জন্য বিকাশ অ্যাপস্ এর মাধ্যমে বা এসএসএস এর মাধ্যমে যেকোনো মোবাইল ব্যাংকিং এর যেকোনো ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রদান করতে পারবে। এক্ষেত্রে বিকাশ অ্যাপস্ এর এডুকেশন ফি অপশন ব্যবহার করতে হবে এবং এসএসএল এর জন্য অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তার নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফিস পেমেন্ট অপশন ব্যবহার করতে হবে। এছাড়া বিকাশের *২৪৭# ডায়াল করে ০১৭৬৯৬০০২১৭ মোবাইল নম্বরে পাঠিয়ে বেতনের অর্থ পরিশোধ করা যাবে।
৩। একজন শিক্ষার্থী কোনো চার্জ ছাড়া বেতন পরিশোধ করতে চাইলে সীমান্ত ব্যাংক লিমিটেড এর ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যেমে প্রদান করতে পারবে।
৪। নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধ করতে না পারলে পরের মাসে বিলম্ব ফি ১০০ টাকাসহ বকেয়া বেতন পরিশোধ করতে হবে। ০২ মাস বেতন পরিশোধ না করলে ৩য় মাসে বাংলা মাধ্যমের এক মাসের সম পরিমাণ টিউশন ফিসহ বকেয়া বেতন পরিশোধ করতে হবে।
৫। একজন শিক্ষার্থীর একাদিক্রমে ০৪ মাস বেতন বকেয়া থাকলে তার ভর্তি বাতিল করা হবে।