স্কুল শাখার হাউস ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬

স্কুল শাখার হাউস ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬

স্কুল শাখার হাউস ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬, গত ১২ ও ১৩ মে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়ে গেলো। চারটি হাউসের নির্বাচিত বিতার্কিকরা, তাদের মনোনীত বিষয়ে যুক্তিখণ্ডন করে। ১ম ও ২য় রাউন্ডের বিষয় ছিল- ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণে সামাজিক অবক্ষয়, সামাজিক আন্দোলনই পারে বাংলাদেশকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে। ফাইনাল রাউন্ডের বিষয় ছিল - বিজ্ঞানের আবিষ্কার মানবজীবনকে সহজ করেছে কিন্তু ঝুঁকি বাড়িয়েছে। তার্কিকরা যুক্তিপূর্ণ বক্তব্য ও সুনিশ্চিত তথ্যের মধ্যে দিয়ে এবারের আন্তঃহাউস বাংলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ স্কুল শাখার বিজয়ী হয়েছে, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হাউস।